সময় বাঁচানো, কাজের গতি বাড়ানো এবং নিজের প্রতিদিনের ফোকাস ঠিক রাখাটা এখন আর শুধু “চেষ্টা” দিয়ে সম্ভব নয়। এখনকার সময়ে দরকার হয় স্মার্ট টুলস, যেগুলো আপনার হয়ে আপনার কাজগুলোকে অর্গানাইজ করে দেয়, সময়মতো মনে করিয়ে দেয় এবং আপনাকে সাহায্য করে সঠিক জিনিসে ফোকাস করতে।
আমি এখানে ২০২৫ সালের সবচেয়ে কার্যকর ১০টি প্রোডাক্টিভিটি টুল নিয়ে আলোচনা করছি—আপনার দরকার নেই সবগুলোই ব্যবহার করার। বরং, আপনি বুঝে শুনে যেটা আপনার কাজে লাগবে সেটাই বেছে নিন। আমি শুধু পথ দেখাচ্ছি—চলার সিদ্ধান্ত আপনার।
নোশন এআই
একটা ডিজিটাল ডেস্ক, যেখানে আপনি নিজের সব কিছু রাখতে পারেন।
Notion এখন আর শুধু নোট লেখার অ্যাপ নয়, এটা হয়ে গেছে একধরনের অল-ইন-ওয়ান কাজের জায়গা। আপনি এখানে ডেইলি টু-ডু লিস্ট তৈরি করতে পারেন, প্রজেক্ট ট্র্যাক করতে পারেন, এমনকি আপনার লেখালেখি, রিসার্চ, ও ডকুমেন্টেশন—সব কিছুই সাজিয়ে রাখতে পারবেন।
২০২৫ সালে এসে নোশন আরো কিছু AI ফিচার যোগ করেছে, যার ফলে এটি হয়ে উঠেছে আরো দূরদান্ত। এখন আপনি কেবল একটা আইডিয়া লিখলেই নোশন সেটা থেকে নোট, টাস্ক বা এমনকি পুরো কনটেন্টও সাজিয়ে দিতে পারে।
ব্যবহার করুন যদি: আপনি এমন একটি প্ল্যাটফর্ম চান যেখানে সব কিছু এক জায়গায় থাকবে—প্ল্যানিং, রিসার্চ, লেখা, ট্র্যাকিং—সবই।
না ব্যবহার করলেও চলে যদি: আপনি শুধু খুব হালকা ও সোজা টাস্ক ম্যানেজমেন্ট চান।
ক্লিকআপ
টিমওয়ার্কে ক্লিয়ারিটি আনতে চাইলে এটা আপনার টুল।
ক্লিকআপ এমন একটি টুল যা আপনার টিমের প্রতিটি কাজকে নিখুঁতভাবে সাজিয়ে রাখতে পারে। আপনি চাইলে এর মাধ্যমে কাজ ভাগ করতে পারেন, ডেডলাইন ট্র্যাক করতে পারেন, এমনকি টাইম-ট্র্যাকিং ,এমনকি রিপোর্টিংও করতে পারবেন।
২০২৫ সালে এর ইন্টিগ্রেশন ও অটোমেশন ফিচার আরও উন্নত হয়েছে, তাই আপনি চাইলে নিজের টাইম শিডিউল সহ,অনেক কিছুই অটোমেট করতে পারবেন।
ব্যবহার করুন যদি: আপনি টিমে কাজ করেন, ক্লায়েন্টদের সঙ্গে ডিল করেন, বা ফ্রিল্যান্সারদের লিড দেন।
এড়িয়ে চলুন যদি: আপনি একা কাজ করেন, আর এত ডিটেইলে যাওয়ার দরকার নেই।
Trello + AI Power-Up
যারা ভিজ্যুয়াল বোর্ড পছন্দ করেন, তাদের জন্য দারুণ।
Trello এমনিতেই একটি প্রিয় টুল—কিন্তু ২০২৫ সালে এসে ওরা নিয়ে এসেছে AI Power-Up, যা আপনার বোর্ড গুলোকে আরও ইন্টেলিজেন্ট করে তুলেছে।
এখন আপনি শুধু কার্ড সাজালেই হবে না, AI আপনাকে সাজেস্ট করবে কোন কাজ আগে করা উচিত, কোনটা ডিলে হচ্ছে ইত্যাদি।
চেষ্টা করুন যদি: আপনি প্রজেক্টকে ভিজ্যুয়ালভাবে ট্র্যাক করতে ভালোবাসেন।
নাও লাগে যদি: আপনি গঠনমূলক টাস্ক প্ল্যানিংয়ের বদলে দ্রুত কাজ ম্যানেজ করতে চান।
মোশন
সময় আপনার হয়ে কাজ করুক, আপনি না ছোটেন সময়ের পেছনে।
মোশন এমন একটি টুল যা আপনার কাজ এবং ক্যালেন্ডার অটোমেটিকভাবে ব্যালান্স করে। আপনি শুধু আপনার কাজগুলো দিন, এটা নিজে থেকেই সময় বের করে আপনাকে সাজেস্ট করবে কোনটা কখন করবেন।
আপনি চাইলে দিন শুরু করার আগে এক ক্লিকে দিনটাকে অর্গানাইজ করে ফেলতে পারবেন। এটা একটা ব্যক্তিগত প্রোডাক্টিভিটি অ্যাসিস্ট্যান্টের মতো।
ব্যবহার করুন যদি: আপনি প্রতিদিনের পরিকল্পনা নিয়ে বিপাকে পড়েন বা সময় ঠিকভাবে বন্টন করতে পারেন না।
এড়িয়ে চলুন যদি: আপনি নিজেই নিজের ক্যালেন্ডার ও কাজ ঠিকভাবে ম্যানুয়ালি সেট করতে পছন্দ করেন।
সানসামা
আপনার প্রতিদিনের ফোকাস ধরে রাখার জন্য সেরা ডিজিটাল রুটিন ম্যানেজার।
Sunsama আপনাকে দিনে ৮ ঘন্টা কাজ করার বদলে “গঠনমূলক ৮ ঘন্টা” কাজ করতে সাহায্য করে। আপনি প্রতিদিনের কাজ শুরু করার আগে এখানে লিস্ট তৈরি করবেন—আর এটা আপনাকে গাইড করবে কোনটা কখন করবেন, কতটা সময় নিবে, এবং ফোকাস থাকছেন কি না।
ভালো লাগবে যদি: আপনি সময়মত কাজ শেষ করতে চান এবং ওভারলোড এড়াতে চান।
না লাগতে পারে যদি: আপনি গেমিফায়েড বা আরও বেশি অটোমেটেড টুল পছন্দ করেন।
Obsidian + AI Plugin
ডিপ থিংকারদের জন্য পারফেক্ট।
যদি আপনি লেখালেখি, গবেষণা, বা আইডিয়া প্রসেসিং-এর জন্য নোট রাখেন, তাহলে Obsidian আপনার জন্য হিডেন জেম। এখানে আপনি একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে একটা নলেজ নেটওয়ার্ক তৈরি করতে পারেন। আর এআই প্লাগইন আপনার নোট এনালাইসিস করে, এবং আপনাকে ইনসাইট দিতে পারে।
চেষ্টা করুন যদি: আপনি নিজের চিন্তা, লেখা, আর আইডিয়া ডেভেলপমেন্টে সিরিয়াস।
এড়িয়ে চলুন যদি: আপনি শুধু সাধারণ নোট রাখতে চান।
Todoist (AI Edition)
সাধারণ কাজের তালিকাকেও স্মার্ট করে তোলে।
Todoist হলো ক্লিন, মিনিমাল, আর খুব ইজি একটা টাস্ক ম্যানেজার। কিন্তু ২০২৫ সালে এর AI এডিশন এসেছে যা আপনার কাজগুলো অটোমেটিক বুঝে রিমাইন্ডার, ক্যাটাগরি ও প্রায়োরিটি ঠিক করে দেয়।
ব্যস্ত থাকলে শুধু বলে দিন “কাল বিকেলে রিপোর্ট তৈরি করতে হবে”—Todoist নিজে সেটা রূপান্তর করবে একটি টাস্কে।
অপশন হিসেবে ভালো যদি: আপনি সিম্পল ও সময় সেভিং টুল চান।
না লাগে যদি: আপনি অলরাউন্ড প্ল্যানিং প্ল্যাটফর্ম খুঁজছেন।
স্ল্যাক (ক্যানভাস +এআই সহ)
টিম কমিউনিকেশন এখন আরও বেশি ইফিশিয়েন্ট।
স্ল্যাক এখন শুধু চ্যাট অ্যাপ না। এখানে আছে ক্যানভাস, যেখানে ডকুমেন্ট তৈরি করতে পারবেন, মিটিংয়ের নোট রাখতে পারবেন। উপরন্তু, এর এআই আপনাকে পুরো মিটিং সারাংশ, টাস্ক এক্সট্রাকশন, এমনকি রেসপন্স সাজেস্ট করে দিতে পারে।
খুবই দরকারি যদি: আপনি টিমে কাজ করেন এবং কমিউনিকেশন কোর বিষয়।
অপেক্ষাকৃত অপ্রয়োজনীয় যদি: আপনি একা কাজ করেন।
গুগল জিমিনি ওয়ার্কস্পেস
পুরো গুগল স্যুট এখন AI-চালিত।
জিমেইল, ডকস, মিট, ড্রাইভ—সবকিছু এখন জিমিনি এআই দিয়ে আরও স্মার্ট হয়েছে। আপনি মেইল লিখতে সময় নষ্ট না করে শুধু চিন্তা করে শুধু ছোট্ট একটি কমান্ড দিবেন, বাকিটা এআই সাজিয়ে দেবে। মিটিংয়ের রিক্যাপ, কনটেন্ট সাজেশন—সবকিছুইতে এআই এর সহায়তা নিতে পারবেন,তাই সময় বাচবে !
গুরুত্বপূর্ণ যদি: আপনি Google-সেন্ট্রিক ইকোসিস্টেমে কাজ করেন।
নাও লাগতে পারে যদি: আপনি অলরেডি অন্য এআই টুলে আছেন।
রেসকিউ টাইম
আপনার সময় কোথায় যাচ্ছে, সেটার রিপোর্ট কার্ড।
এই টুলটি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং আপনি দিনে কোন অ্যাপে বা সাইটে কত সময় কাটালেন, সেটা রিপোর্ট করে। আপনি যদি মাঝে মাঝে লক্ষ্য করেন যে দিন চলে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না—তাহলে এটা আপনাকে ঠিক দেখিয়ে দেবে সমস্যা কোথায়।
ব্যবহার করুন যদি: আপনি নিজের সময়-ব্যবহার ট্র্যাক করতে চান।
না লাগতে পারে যদি: আপনি এসব রিপোর্ট পেতে বিরক্ত হন।
সব টুল সবার জন্য না। আপনি নিজের কাজের ধরন বুঝে, নিজের ফ্লো বুঝে, টুল বেছে নিন।
আমি কেবল সাজেস্ট করছি—আপনি চাইলে Todoist দিয়ে শুরু করতে পারেন, অথবা নোশন দিয়ে একটা ডিজিটাল ওয়ার্কস্পেস বানাতে পারেন।
কিছু টুল আপনার সময় বাঁচাবে, কিছু আপনার চিন্তা পরিষ্কার করবে—আর কিছু আপনাকে নিজেই নতুন করে চিনতে সাহায্য করবে।
আপনার হাতে এখন যেগুলো সবচেয়ে দরকারি মনে হয়, সেগুলো নিয়ে শুরু করুন। এরপর ধীরে ধীরে নিজের জন্য পারফেক্ট সেটআপ বানিয়ে নিন।
আপনি কোন টুলটা ট্রাই করবেন? নিচে জানাতে ভুলবেন না—আমরা চাইলে এরপর সেটার উপর একটা ডেডিকেটেড গাইডও করে ফেলতে পারি।


ভাই মোশন টুলসটা কিভাবে ব্যবহার করতে হয়,এটা নিয়ে একটা পোস্ট দিয়েন।
ঠিক আছে ভাইজান, চেষ্টা করব।
ধন্যবাদ
গুগল জিমিনি ওয়ার্কস্পেস নিয়ে আরো বিস্তারিত বলবেন কি?